হোমনায় আয়েশা জামান এন্ড শেখ রূপা ফাউন্ডেশনের উদ্বোধন « বাংলাখবর প্রতিদিন

হোমনায় আয়েশা জামান এন্ড শেখ রূপা ফাউন্ডেশনের উদ্বোধন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১২:৫৪
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১২:৫৪
Link Copied!

কুমিল্লার হোমনায় আয়েশা জামান এন্ড শেখ রূপা ফাউন্ডেশনের শান্তি নিবাস বৃদ্ধাশ্রম ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আছাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আলহাজ্ব মফিজুল ইসলাম সুমন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) মোঃ রোকন উদ-দৌলা।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাড়া মানবিক বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন আলহাজ্ব আব্দুর রশিদ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর ডিরেক্টর মোঃ ইসমাইল হোসেন সিরাজী, গ্রীন লাইফ হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডক্টর মোঃ নাজমুল হোসাইন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি সেক্রেটারি ড. মোঃ মফিজুর রহমান, পাসপোর্ট ইমিগ্রেশনের পরিচালক মোঃ সাইদুর রহমান রোকন, সাবেক নৌ কমান্ডার মোঃ ওয়ালী উল্লাহ, রাজউক কর্মকর্তা মাসুক আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ডিরেক্টর একেএম মহিউদ্দিন আহমেদ, সারমানো এনার্জি লিমিটেডের পরিচালক কাজী মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান বাবুল প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন মাত্রা নার্সারির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো.হাবিবুর রহমান (হাবিব)। এছাড়াও এলাকার বিশেষ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা ও পরিচালক বলেন, আমরা অসহায় বৃদ্ধ মানুষদের থাকা খাওয়া ও সুচিকিৎসার লক্ষে বৃদ্ধাশ্রম নির্মান করেছি। ছোট থেকে আমার স্বপ্ন ছিল একটা বৃদ্ধাশ্রম করার সেই লক্ষ্যে আমার এই উদ্যোগ। আশা করি সকলের পরামর্শ ক্রমে আমাদের এই বৃদ্ধাশ্রমের অসহায় মা-বাবা নিশ্চিন্তে বসবাস করতে পারবেন।

বিজ্ঞাপন

এছাড়াও অতিথিগণ বলেন প্রত্যন্ত অঞ্চলে বৃদ্ধাশ্রম করাটা খুবই প্রশংসনীয়। আশাকরি এই বৃদ্ধাশ্রমের মাধ্যমে অসহায় বাবা-মা গণ অত্যন্ত সুন্দর ভাব জীবন যাপন করতে পারবেন।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত