ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে দ. আফ্রিকা « বাংলাখবর প্রতিদিন

ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১১:১৯
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১১:১৯
Link Copied!

চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান ও ইংল্যান্ড।

প্রোটিয়াদের সঙ্গী হয়েছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। করাচিতে ব্যাটিং, বোলিং না ফিল্ডিং—কোনো বিভাগেই লড়তে পারেনি ইংল্যান্ড। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে একেবারে খালি হাতেই এবারের চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফিরতে হচ্ছে ইংল্যান্ডের।

করাচির এ ম্যাচেও ইংলিশ ব্যাটসম্যানরা ছিলেন নিজেদের ছায়া হয়ে। ৩৮.২ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যাওয়া সেটিরই প্রমাণ। সর্বোচ্চ ৩৭ রান করেন জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন জোফরা আর্চার। ওয়ানডে অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে ৪৩ বলে ২১ রান করেন বাটলার।

বিজ্ঞাপন

আগের দুই ম্যাচের মতোই ব্যর্থ হন ফিল সল্ট, জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। শুরুতে ধস নামান মার্কো ইয়ানসেন। তিনি শিকার ধরেন তিনটি। আর শেষে উইয়ান মুলডার তিনটি ও কেশব মহারাজ দুটি উইকেট পান। বাটলারের অধীনে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। পরের আসরে খেলে সেমিফাইনাল। কিন্তু ২০২৩ বিশ্বকাপের মতো ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপ পর্ব থেকেই ঝড়ে যেতে হলো দেশটিকে।

দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ছিল মাত্র ১৮০ রানের। ত্রিস্টান স্টাবস (০) আর রায়ান রিকেলটনের (২৭) স্টাম্প উড়িয়ে জোফরা আর্চার একটু আশা দেখালেও লড়াই করা হয়ে উঠেনি ইংল্যান্ডের।

৫৬ বলে ১১ বাউন্ডারিতে ৬৪ রানের মারকুটে ইনিংস খেলে জয়ের কাছাকাছি এসে ফেরেন হেনরিখ ক্লাসেন। ৮৭ বলে ৬ চার আর ৩২ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন রসি ভ্যান ডার ডাসেন। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন ডেভিড মিলার।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত