সেই পাঁজরভাঙা সেঞ্চুরিটা আমার এখনও মনে আছে: মাহমুদুল্লাহ « বাংলাখবর প্রতিদিন

সেই পাঁজরভাঙা সেঞ্চুরিটা আমার এখনও মনে আছে: মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ৩:২৯
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ৩:২৯
Link Copied!

দুবাইয়ে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪, মুশফিকুর রহিমের ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস। অনেকের চোখে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেরই সেরা।

পাঁজরের চোটের কারণে শরীরে টেপ পেঁচিয়ে মুশফিক খেলেছিলেন মহাকাব্যিক সে ইনিংস। যে ম্যাচে শেষদিকে ভাঙা হাত নিয়ে ব্যাট করতে নেমে ইতিহাসের অংশ হয়েছিলেন তামিম ইকবাল।

এগার নম্বর ব্যাটা মোস্তাফিজুর রহমান যখন রানআউট হন, বাংলাদেশের রান তখন ৯ উইকেটে ২২৯। ৩.১ ওভার তখনও বাকি। দলকে বাঁচাতে ভাঙা হাতে ব্যান্ডেজ বেঁধে ব্যাটিংয়ে নেমে যান তামিম। এক হাতে ব্যাট ধরে ওই ওভারের শেষ বলটি খেলেন তিনি।

বিজ্ঞাপন

এরপর তামিমকে আর স্ট্রাইক পেতে দেননি মুশফিক। শেষ জুটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে ১৫ বল খেলে তিনি করেন ৩২ রান। দলের সংগ্রহ পৌঁছে যায় ২৬১ রানে। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জেতে ১৩৭ রানের বড় ব্যবধানে।

মুশফিকের ক্যারিয়ারে দল বাঁচানো এমন ইনিংস আছে আরও। তবে ওই ইনিংসটার গুরুত্ব অন্যরকম। হুট করে ওয়ানডেকে বিদায় বলা মুশফিকের সেই ইনিংস আলাদা করে মনে জায়গা করে রেখেছে তার জাতীয় দলের সতীর্থ এবং ভায়রা ভাই মাহমুদউল্লাহ রিয়াদের মনে।

মুশফিকের ওয়ানডে থেকে অবসরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহমু্দউল্লাহ লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁজরভাঙা সেঞ্চুরিটা আমার এখনও মনে আছে। এটি খেলার প্রতি তোমার শ্রদ্ধা, উত্সর্গ এবং সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য কঠোর পরিশ্রমী মানসিকতাকেই বোঝায় এবং এমন কিছু যে কোনো ক্রিকেটারকে সবসময় অনুপ্রাণিত করবে। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন। তোমার লাল বলের যাত্রার জন্য শুভকামনা… কিংবদন্তি।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত