চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত, কত পেল বাংলাদেশ « বাংলাখবর প্রতিদিন

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত, কত পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ১১:৫৮
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ১১:৫৮
Link Copied!

দুবাইয়ের ঐতিহাসিক মঞ্চে আরও একবার বিজয়ীর মুকুট পরল ভারত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪-এর ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের জন্য শিরোপা জয় করল টিম ইন্ডিয়া। দীর্ঘ ১২ বছর পর ফের চ্যাম্পিয়নের আসনে বসার স্বাদ পেল তারা। ২০০২ সালে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে ভারত দ্বিতীয়বারের মতো ট্রফি জিতেছিল। তবে ২০১৭ সালে ফাইনালে পাকিস্তানের কাছে হারের ক্ষত মুছে দিল এই জয়।

টানা দুই বছরে বিসিসিআইয়ের ক্যাবিনেটে ঢুকল দুটি আইসিসি ট্রফি। গত বছর রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, এবারও তার নেতৃত্বেই নতুন কীর্তি। যদিও ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে তিন বছরে তিন ট্রফি জয়ের স্বপ্ন ভেস্তে গিয়েছিল।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪-এর পুরস্কার তালিকা:
চ্যাম্পিয়ন: ভারত (ট্রফি ও ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি ৫২ লক্ষ টাকা)।

বিজ্ঞাপন

রানার্স: নিউজিল্যান্ড (ট্রফি ও ১.১২ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯ কোটি ৭৫ লক্ষ টাকা)।
ফাইনালের সেরা ক্রিকেটার: রোহিত শর্মা (৮৩ বলে ৭৬ রান, ৭টি চার ও ৩টি ছক্কা)।
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার: রাচিন রবীন্দ্র (৪ ম্যাচে ২৬৩ রান ও ৩টি উইকেট)।

গোল্ডেন ব্যাট (সর্বোচ্চ রান সংগ্রাহক): রাচিন রবীন্দ্র (৪ ম্যাচে ২৬৩ রান, ২টি হাফ-সেঞ্চুরি)।
গোল্ডেন বল (সর্বোচ্চ উইকেট শিকারী): ম্যাট হেনরি (৪ ম্যাচে ১০টি উইকেট)।

অতিরিক্ত আয়:
প্রাইজমানি ছাড়াও গ্রুপ লিগে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লক্ষ টাকা করে বোনাস পেয়েছে দলগুলো। ভারত গ্রুপ লিগের তিনটি ম্যাচ জেতায় অতিরিক্ত ৯০ লক্ষ টাকা আয় হয়েছে তাদের।

বিজ্ঞাপন

এছাড়া, প্রতিটি দল শুধুমাত্র অংশগ্রহণের জন্য পেয়েছে ভারতীয় মুদ্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা। ফলে, ভারত চ্যাম্পিয়ন হয়ে মোট আয় করেছে:

চ্যাম্পিয়ন পুরস্কার: ১৯ কোটি ৫২ লক্ষ টাকা
ম্যাচ জয়ের বোনাস: ৯০ লক্ষ টাকা
টুর্নামেন্টে অংশগ্রহণ ফি: ১ কোটি ৮ লক্ষ টাকা
মোট আয়: প্রায় ২১ কোটি ৫০ লক্ষ টাকা
অন্যদিকে, নিউজিল্যান্ড রানার্স-আপ হয়ে পেয়েছে:
রানার্স পুরস্কার: ৯ কোটি ৭৫ লক্ষ টাকা

গ্রুপ লিগে দুই ম্যাচ জয়ের বোনাস: ৬০ লক্ষ টাকা
টুর্নামেন্টে অংশগ্রহণ ফি: ১ কোটি ৮ লক্ষ টাকা
মোট আয়: প্রায় ১১ কোটি ৪৩ লক্ষ টাকা

চ্যাম্পিয়ন্স ট্রফির এই গৌরবময় জয় টিম ইন্ডিয়ার জন্য নতুন অধ্যায় রচনা করল। এবার তাদের পরবর্তী লক্ষ্য আরও একবার বিশ্বকাপে শিরোপা ছোঁয়া, যেখানে ভারত নিজেদের আধিপত্য ধরে রাখতে চায়। ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে আছে টিম ইন্ডিয়ার পরবর্তী অভিযানের দিকে!

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত