হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে: জাতীয় দলে অভিষেকের অপেক্ষা « বাংলাখবর প্রতিদিন

হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে: জাতীয় দলে অভিষেকের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ | ৭:২৩
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ | ৭:২৩
Link Copied!
ফুটবলার হামজাকে বরণ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের জাতীয় দলে খেলার লক্ষ্যে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন হামজা। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছে অসংখ্য সমর্থক। কেউ ব্যানার হাতে, কেউবা খালি হাতেই প্রিয় তারকাকে এক নজর দেখার অপেক্ষায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নেয়। এদিন সকালে বাফুফের সাতজন নির্বাহী সদস্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর মধ্যে চারজন—শাহীন, হিল্টন, গাউস ও ইকবাল—গতকাল থেকেই সেখানে ছিলেন। তাদের সঙ্গে আরও যোগ দেন রুপু, সবুজ ও মঞ্জু।

বিজ্ঞাপন

হামজার সঙ্গে তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও এসেছেন। বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বাফুফের কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন।

হামজার বাংলাদেশ দলে খেলার খবর আলোড়ন তুলেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। গণমাধ্যমকর্মীরাও এই ঐতিহাসিক মুহূর্ত কাভার করতে বিমানবন্দরে ভিড় করেছেন।

বাংলাদেশের জার্সিতে হামজার মাঠে নামার অপেক্ষায় এখন পুরো দেশ!

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত