ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করবে খেলাফত মজলিস « বাংলাখবর প্রতিদিন

ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করবে খেলাফত মজলিস

অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৪:১২
অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৪:১২
Link Copied!

ভারতের সংসদে সদ্য পাস হওয়া বিতর্কিত ওয়াক্ফ সংশোধনী বিল ২০২৫ বাতিল এবং চলমান মুসলিম নিধন বন্ধের দাবিতে বুধবার ভারতীয় হাইকমিশনের অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বাদ জোহর এ কর্মসূচি শুরু হবে বলে এক বিবৃতিতে মঙ্গলবার জানান সংগঠনের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বিবৃতিতে তারা বলেন, আমরা ভারতের সাম্প্রতিক ওয়াকফ বিলকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অস্তিত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচনা করি। এ আইন মুসলমানদের পবিত্র ধর্মীয় সম্পদ হরণের মাধ্যমে ভারতীয় মুসলিমদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার একটি ষড়যন্ত্র। একইসঙ্গে ভারতে মুসলিম নির্যাতনের ধারাবাহিকতা বিশ্ব বিবেককে উদ্বিগ্ন করে তুলেছে।

বিজ্ঞাপন

তারা বলেন, এই প্রেক্ষাপটে বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে জানিয়ে দিতে চায় যে, এ ধরনের বৈষম্যমূলক আইন ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। আন্তর্জাতিক মহল ও বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই-ভারতের এ নীতির বিরুদ্ধে কূটনৈতিকভাবে তৎপর হোন এবং নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়ান।

বিবৃতিতে দেশবাসী, আলেম-ওলামা, তৌহিদী জনতা ও ইসলামী অনুভূতিসম্পন্ন সব নাগরিকসহ সংগঠনের সব স্তরের নেতাকর্মীকে উক্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রতিবাদকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত