জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে শিক্ষক নিহত « বাংলাখবর প্রতিদিন

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে শিক্ষক নিহত

শরীয়তপুর প্রতিনিধি
আপডেটঃ ৭ মে, ২০২৫ | ৮:০১
শরীয়তপুর প্রতিনিধি
আপডেটঃ ৭ মে, ২০২৫ | ৮:০১
Link Copied!

শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুজন সাহা (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) আনুমানিক দুপুর ১২টার দিকে শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ মধ্যপাড়া গ্রাম মনোহরবাজার হরিসভা সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত সুজন সাহা ওই গ্রামের মৃত হরিদাস সাহার ছেলে। তিনি শরীয়তপুর পৌরসভার আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী (আইসিটি)শিক্ষক ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়,সুজন সাহারা তিন ভাই, অঞ্জন সাহা ও চঞ্চল সাহার সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার শান্তি সাহার জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলছে। ঝামেলা ওলা জমিতে বেড়া দেওয়া ও গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

বিজ্ঞাপন

এসময় প্রতিপক্ষের আঘাতে মাথায় গুরুতর জখম হয় সুজন সাহার। স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে বিকাল ৩টার দিকে সুজন সাহা মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সুজন সাহার ভাই অঞ্জন সাহা বলেন, ‘শান্তি সাহার সঙ্গে আমাদের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। শান্তি সাহা বিরোধপূর্ণ জমিতে বেড়া দেন এবং আমাদের গাছ কেটে নিয়ে যান। এর প্রতিবাদ করায় শান্তি সাহা, শান্তি সাহার ছেলে সুদর্শন সাহা, ভাতিজা সনদ সাহা ও ভাইয়ের স্ত্রী শংকুরি সাহা মিলে আমার ভাই সুজন সাহাকে পিটিয়ে মেরে ফেলেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’

পালং মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. আবির হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত