বৈষম্যবিরোধীরা আমাদের ভাই-বোন: ছাত্রলীগ নেতা « বাংলাখবর প্রতিদিন

বৈষম্যবিরোধীরা আমাদের ভাই-বোন: ছাত্রলীগ নেতা

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৯:০৯
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৯:০৯
Link Copied!

রাজধানীর পল্টনে ঝটিকা মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধঘোষিত সংগঠন নড়াইল জেলার ছাত্রলীগ সভাপতি মো. নাঈম ভূঁইয়ার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সোমবার (১৯ মে) রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ। এর আগে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

রিমান্ড মঞ্জুর শেষে হাজতখানায় নেওয়ার সময় নিজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় নিজের সম্পৃক্ততার বিষয়ে এই প্রতিবেদক প্রশ্ন করলে নাঈম ভূঁইয়া বলেন, বৈষম্যবিরোধীদের সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না। আমাদের দ্বারা তাদের কোনো ক্ষতি হয়েছে বলে মনে হয় না। তারা (বৈষম্যবিরোধী) আমাদের ভাই-বোন। কিন্তু বৈষম্যবিরোধীর নামে যদি কেউ সন্ত্রাস করে, সেটা তো আমরা প্রতিহত করবো।

তিনি আরও বলেন, নড়াইল জেলা ছাত্রলীগ রাজপথে ছিল, নড়াইল জেলা ছাত্রলীগ রাজপথে থাকবে। ছাত্রলীগ কাজ করছে, করবে। আমরা শেখ হাসিনার প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়ন করবোই।

বিজ্ঞাপন

মামলায় নিজের বিরুদ্ধে করা অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমি শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ মে বিকেলে ছাত্রলীগের সদস্যরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য রাজধানীর পল্টন থানাধীন বায়তুল মোকাররম ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে নাশকতা এবং ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রচারণা চালায়। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ খান।

নাঈম ভূঁইয়া ৪ আগস্ট নড়াইল জেলায় সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা একাধিক মামলার এজাহারনামীয় আসামি। ১ এপ্রিল নড়াইলে জেলা ছাত্রলীগের ব্যানারে অন্তর্বর্তী সরকার পতনের দাবিতে করা বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নাঈম ভূঁইয়া। এছাড়া ২২ মার্চ রাজধানীর মোহাম্মদপুরে করা ছাত্রলীগের মিছিলেও নেতৃত্ব দিতে দেখা যায় তাকে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত