পাশের রুম থেকে শিশুর কান্না শুনে ঘরে গিয়ে দেখলো র'ক্ত'মা'খা মরদেহ « বাংলাখবর প্রতিদিন

পাশের রুম থেকে শিশুর কান্না শুনে ঘরে গিয়ে দেখলো র’ক্ত’মা’খা মরদেহ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১০:২০
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১০:২০
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক আকলিমা আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে। শিশুর কান্না শুনে পাশের ঘরের ভাড়াটিয়া গিয়ে ঘরের মেঝেতে রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখতে পান।

নিহত আকলিমা আক্তার (৩০) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইমোরিয়া গ্রামের আদনান ইসলামের স্ত্রী।

আবদার গ্রামের জনৈক জয়নাল আবেদীনের ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।

বিজ্ঞাপন

পাশের রুমের ভাড়াটিয়া নূরুন্নাহার জানান, সকালে ঘুম থেকে ওঠার পর পাশের রুম থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। দীর্ঘক্ষণ কান্না চলায় তিনি দরজা ফাঁক করে উঁকি দিয়ে নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই ছয় মাস বয়সী তোয়া মনি কান্না করছিল। আকলিমার শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছিল।

স্থানীয়দের দাবি, দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। ঘটনার আগের দিনও তাদের মধ্যে মারামারি হয়।

নিহতের ছোট ভাই শামীম বলেন, ‘বিয়ের পর থেকেই আমার বোন স্বামীর নির্যাতনের শিকার হতো। সন্তানের মুখের দিকে তাকিয়ে সে সব সহ্য করেই সংসার চালাত। স্বামী কোনো কাজ করত না, বোনই কারখানায় কাজ করে সংসার চালাত।’

বিজ্ঞাপন

বাড়ির মালিক জয়নাল আবেদীন জানান, তারা দুই বছর ধরে ওই বাসায় ভাড়া ছিলেন। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পরে পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক। স্বামী পলাতক থাকায় তাঁর বিরুদ্ধেই অভিযোগ উঠেছে।’

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত