আসিফ নজরুল-আলী ইমাম মজুমদারের অপসারণ দাবি « বাংলাখবর প্রতিদিন

আসিফ নজরুল-আলী ইমাম মজুমদারের অপসারণ দাবি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ১১:২৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ১১:২৬
Link Copied!

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদারকে ‘ভারতের চর’ আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সামাজিক-রাজনৈতিক প্লাটফর্ম।

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। ‘জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরি এবং ভারতীয় আগ্রাসন রুখতে’ শীর্ষক এই কর্মসূচিতে বক্তারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, ‘তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আরও কিছু মহল জুলাই বিপ্লবকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে আমরা রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সচিবালয়, প্রশাসন ও গণমাধ্যমে ভারতীয় দোসররা ঢুকে পড়েছে। তাদের সরিয়ে না দিলে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আসিফ নজরুল ও আলী ইমাম মজুমদার ভারতের চর—তাদের অবিলম্বে অপসারণ করতে হবে।’

জুলাই ঘোষণাপত্র নিয়েও ক্ষোভ প্রকাশ করে মোসাদ্দেক বলেন, ‘১৬ দিন পার হলেও এখনও জুলাই ঘোষণাপত্র জাতির সামনে আসেনি। অবিলম্বে তা প্রকাশ করে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। না হলে এটা প্রমাণিত হবে, কেউ একজন ভারতীয় আধিপত্যবাদের স্বার্থ রক্ষায় এ উদ্যোগকে ব্যর্থ করতে চাচ্ছে।’

সমাবেশে মুখ্য মুখপাত্র ইসরাফিল ফরাজী বলেন, ‘জুলাইযোদ্ধারা এখনও রাজপথে আছে, ঘরে ফেরেনি। যতক্ষণ না বিশ্বাসঘাতকদের বিচার হবে এবং স্পষ্ট ঘোষণাপত্র জাতির সামনে আসবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। আমাদের রক্তে বিশ্বাসঘাতকদের কোনো স্থান নেই।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত