সিরাজগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরন « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরন

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১১:৩৩
রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১১:৩৩
Link Copied!

সিরাজগঞ্জ জেলার ১হাজার জন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।

তাদের সিএসআর (CSR) কার্যক্রমের আওতায় সোমবার (২ জুন) বেলা ১১টার দিকে পঞ্চসোনা পুনর্বাসন কবরস্থান মাদরাসা প্রাঙ্গণে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ উপহার বিতরণ করেন। 

ঈদ উপহারের মধ্যে রয়েছে ১০কেজি চালসহ ডাল, তেল, চিনি, সেমাই ও গুড়া দুধের মতো খাদ্যসামগ্রী।

বিজ্ঞাপন

নির্বাহী প্রকৌশলী মো. আরিক ইয়াসির রুসদীর সঞ্চালনায় এসময় নর্থ ওয়েস্টের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম, ইউনিট-১ এর প্লান ম্যানেজার ব্রজেন্দ্র কুমার সরকার, ইউনিট-২ এর প্লান ম্যানেজার আবু জাফর সিদ্দিক, সেমকর্প এর ব্যবস্থাপনা পরিচালক তানজিরুল হাসান ও সেমকর্প এর প্লান ম্যানেজার শ্রী ধামদাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঈদের আগে এমন খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অসহায় মানুষগুলো।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত