বিএনপির শীর্ষ নেতারা কোথায় ঈদ করবেন « বাংলাখবর প্রতিদিন

বিএনপির শীর্ষ নেতারা কোথায় ঈদ করবেন

অনলাইন ডেস্ক
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ১১:২৬
অনলাইন ডেস্ক
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ১১:২৬
Link Copied!

এবারের ঈদটা অন্যরকম কাটবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন গুলশান বাসভবনেই থাকবেন। রাতে স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে দেখা করতে যাবেন।

সম্প্রতি চিকিৎসা শেষ করে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন খালেদা জিয়া। তবে শর্মিলা রহমান ইতোমধ্যে তাদের দুই মেয়ে- জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের কাছে ফিরে গেছেন।

অন্যদিকে, ডা. জুবাইদা রহমান আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে ঢাকা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তার স্বামী তারেক রহমান ও তাদের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান অপেক্ষা করছেন। তারা এবারের ঈদ উদযাপন করবেন যুক্তরাজ্যে।

বিজ্ঞাপন

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন। তিনি ঢাকার গুলশান আজাদ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গুলশান সোসাইটি মসজিদ, মির্জা আব্বাস শাহজাহানপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

ড. আব্দুল মঈন খান তার নিজ নির্বাচনি এলাকা নরসিংদীর পলাশে ঈদ উদযাপন করবেন। নজরুল ইসলাম খান বনানী ডিওএইচএস মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

বিজ্ঞাপন

আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার, বেগম সেলিমা রহমান বনানী বাসায়, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে নিজ নিজ নির্বাচনি এলাকায় ঈদ উদযাপন করবেন।

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বনানী বড় মসজিদ এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন।

এ ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য, কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ ও সাবেক সংসদ সদস্য এবং সম্ভাব্য দলীয় প্রার্থীরা নিজ নিজ এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদের নামাজ আদায় করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এবারের ঈদের সময় বন্যা পূর্বাভাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা দিয়েছেন।

ঈদের দিন বেলা ১১টা ৩০ মিনিটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ।

উল্লেখ্য, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গুরুতর অসুস্থ হয়ে বাসায় আছেন। লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান অসুস্থ। বাসায় নামাজ আদায় করবেন। বেগম সারোয়ারী রহমান অসুস্থ। বাসায় নামাজ আদায় করবেন।

এ ছাড়াও ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক ও আইসিটি সম্পাদক ড. ওয়াহিদুজ্জামান আমেরিকায় ঈদের নামাজ আদায় করবেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত