শ্রীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ

মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ | ৫:৩৩
মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ | ৫:৩৩
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই বুথের নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের একটি কারখানার পাশের এটিএম বুথের ভেতর এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. লিটন মিয়া শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের আতাবুদ্দিন মুসার বাড়ির ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ির ঠিকানা জানা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। ভুক্তভোগী কিশোরীর বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দায়। সে মা-বাবার সঙ্গে শ্রীপুরের একটি গ্রামে ভাড়াবাসায় থাকে।

বিজ্ঞাপন

কিশোরীর স্বজনদের অভিযোগ, টাকা তোলার জন্য ওই এটিএম বুথে নিয়মিত আসা-যাওয়া করার সুবাদে নিরাপত্তাকর্মী মো. লিটনের সঙ্গে ভুক্তভোগী ও তার বাবার পরিচয় হয়। ভুক্তভোগীকে অন্য কারখানায় ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন লিটন। রোববার সকাল ৬টার দিকে কিশোরীর বাবা তার মেয়েকে নিয়ে ওই বুথে যান। বুথে যাওয়ার পর লিটন কিশোরীকে বুথের ভেতরে থাকা ছোট্ট একটি কক্ষে নিয়ে বসান। একপর্যায়ে লিটন মিয়া ওই কিশোরীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং তার বাবাকে বাড়িতে চলে যেতে বলেন। তার কথায় কিশোরীর বাবা সেখান থেকে চলে যান। পরে বুথের ভেতর তাকে জোরপূর্বক ধর্ষণ করেন লিটন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, কিশোরী ধর্ষণে অভিযুক্ত ওই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় কিশোরীর বাবা রোববার সন্ধ্যায় মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত