গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল « বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ৩:৩২
মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ৩:৩২
Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও শুভযাত্রা করেছে কয়েক হাজার নেতাকর্মীরা।

১৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর দুপাশ প্রদক্ষিণ করে আনন্দ মিছিল ও শোভাযাত্রাটি। পরে মাওনা উড়াল সেতুর নিচে এক  পথসভায় মিলিত হয় তারা।

এসময় উপজেলা ও পৌর  বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগান দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে এ পথসভায় যোগদান করেন।

বিজ্ঞাপন

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব,সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, মোক্তারুল করিম মোড়ল শামীম,মোছলেহ উদ্দিন মৃরধা, শাহজাহান সজল প্রমুখ।

উল্লেখ, গত ১৪ মার্চ শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেবকে আহ্বায়ক, খাইরুল কবির মন্ডল আজাদকে সদস্য সচিব, মোছলেহ উদ্দিন মৃরধা, মোক্তারুল করিম মোড়ল শামীম ও অ্যাডভোকেট আবু জাফর সরকারকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট শ্রীপুর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে হুমায়ুন কবির সরকারকে আহ্বায়ক, বিল্লাল হোসেন বেপারীকে সদস্য সচিব ও অ্যাডভোকেট আহসান কবিরকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট শ্রীপুর পৌর বিএনপি কমিটি ঘোষণা করা হয়

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত