টুঙ্গিপাড়ায় ছাত্রদলের পদ পাওয়া নেতা বললেন, তিনি রাজনীতি করেন না « বাংলাখবর প্রতিদিন

টুঙ্গিপাড়ায় ছাত্রদলের পদ পাওয়া নেতা বললেন, তিনি রাজনীতি করেন না

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ১০:১১
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ১০:১১
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে পদ পাওয়া একজন দাবি করেছেন, তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন, ভবিষ্যতেও যুক্ত হবেন না। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন। তবে ছাত্রদলের নেতারা বলছেন, পদ পেতে জীবনবৃত্তান্ত দিয়েছিলেন ওই ব্যক্তি।

রাজ তালুকদার নামের ওই ব্যক্তিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এসব কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্যসচিব আবদুর রহিম।

কমিটি গঠনের পর বৃহস্পতিবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজ তালুকদার লেখেন, ‘ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তবে সেই কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে রাজ তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘কমিটি সম্পর্কে আমি কিছুই জানি না। আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিলাম না, আর এখনো নেই। বিষয়টি ইতিমধ্যে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন আহ্বায়ককে জানিয়েছি, আর ফেসবুকে পোস্ট করেছি।’

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘রাজ নামের ছেলেটি ছাত্রদলের কমিটিতে আসার জন্য আমার কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন। কিন্তু হঠাৎ তার এই কর্মকাণ্ড আমাকে অবাক করেছে। এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত