ইউরোপ চ্যাম্পিয়নদের হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাবের চমক « বাংলাখবর প্রতিদিন

ইউরোপ চ্যাম্পিয়নদের হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাবের চমক

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ১০:৩০
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ১০:৩০
Link Copied!

একদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি, যাদের ঝুলিতে মৌসুমের ট্রেবলসহ রয়েছে বেশ কয়েকটি শিরোপা। অপরদিকে ব্রাজিলিয়ান লিগে হোঁচট খেতে থাকা বতাফোগো।

অথচ ফুটবল যে অঘটনের খেলা, তা আবারও প্রমাণ করল ক্লাবটি। ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট পিএসজিকে ১-০ গোলে হারিয়ে তাক লাগিয়ে দিল ব্রাজিলের এই ক্লাব।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ৩৬তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগো জেসুসের একমাত্র গোলেই নির্ধারিত হয় ভাগ্য। এই জয়ে টানা দুই ম্যাচ জিতে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে বতাফোগো।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের দুর্দান্ত জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর পিএসজি দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল। ম্যাচে বল দখলের লড়াইয়েও ছিল তাদের একচেটিয়া আধিপত্য। ৭৫ শতাংশ সময় বল ছিল পিএসজির পায়ে। কিন্তু গোলমুখে কার্যকারিতা ছিল একেবারে হতাশাজনক। ১৬টি শট নিয়েও কেবল দুটি ছিল লক্ষ্যে, যেগুলো সহজেই ঠেকিয়ে দেন বতাফোগোর গোলরক্ষক জন।

এর বিপরীতে বতাফোগো তাদের সুযোগগুলো কাজে লাগাতে জানে। গোটা ম্যাচে মাত্র চারটি শট নেয় তারা, যার সব কটিই লক্ষ্যে। পিএসজির অভিজ্ঞ গোলরক্ষক দোন্নারুম্মা তিনটি ঠেকালেও একটি গোল হতে সময় লাগেনি।

সেই গোলটির নেপথ্যে ছিলেন জেফারসন সাভারিনো। মাঝমাঠ থেকে তার নিখুঁত পাস পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত কোনাকুনি শটে বল জালে পাঠান জেজুস। পুরো ঘটনায় যেন হতভম্ব হয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না দোন্নারুম্মার।

বিজ্ঞাপন

প্রথমার্ধে গোল হজম করার পর দ্বিতীয়ার্ধজুড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে পিএসজি। একের পর এক আক্রমণে বতাফোগোর রক্ষণভাগকে চেপে ধরে তারা। কিন্তু চমৎকার সংগঠিত বতাফোগো ডিফেন্স তাদের কোনো সুযোগই কাজে লাগাতে দেয়নি। ফলে গত মার্চের পর এই প্রথম কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হলো পিএসজি।

এই হারের মধ্য দিয়ে ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিল বতাফোগো। অথচ তাদের ঘরোয়া পারফরম্যান্স একদমই ভালো নয়। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া ক্লাবটি ব্রাজিলিয়ান লিগে বর্তমানে রয়েছে অষ্টম স্থানে। তবে বিশ্বকাপ মঞ্চে যেন তারা ভিন্ন এক রূপে হাজির হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত