রাত্রিযাপনের পর বান্ধবীকে শার্ট-ক্যাপ পরিয়ে হল ত্যাগ রাবি ছাত্রের « বাংলাখবর প্রতিদিন

রাত্রিযাপনের পর বান্ধবীকে শার্ট-ক্যাপ পরিয়ে হল ত্যাগ রাবি ছাত্রের

রাজশাহী প্রতিনিধি
আপডেটঃ ২১ জুন, ২০২৫ | ১০:১৩
রাজশাহী প্রতিনিধি
আপডেটঃ ২১ জুন, ২০২৫ | ১০:১৩
Link Copied!
অভিযুক্ত শিক্ষার্থী নাজমুল ইসলাম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাত্রিযাপনের পর মেয়ে বান্ধবীকে নিয়ে ছেলের পোশাকে হল ত্যাগের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে তাকে হল থেকে সাময়িক বহিষ্কার করেন হল প্রাধ্যক্ষ।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম মো. নাজমুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা মাদারীপুর। অভিযুক্ত নারী শিক্ষার্থীও একই বিভাগ ও একই বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

বুধবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ১৫৩ নম্বর রুমে এই ঘটনা ঘটে। তবে শনিবার বিষয়টি জানাজানি হয়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা শিক্ষার্থীরা জানান, গত ৪ জুন ভোরে একজন ছাত্র সাইকেলের পেছনে একটি মেয়েকে নিয়ে হল থেকে বের হয়ে যায়। মেয়েটির গায়ে স্কুলের শার্ট আর মাথায় ক্যাপ ছিল। বিষয়টি অস্বাভাবিক মনে হলে তারা ওই দুজনকে ধাওয়া দেয়। এসময় প্রহরীও তাদের আটকের চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়।

অভিযোগ স্বীকার করে নাজমুল ইসলাম বলেন, ওই দিন আমার জন্মদিন ছিল। সেদিন কেক কেটে রাত হয়ে যায়। সে মেসে যেতে পারবে না বলে আমাকে অনুরোধ করে রাখার জন্য। পরে আমি তাকে রাতে হলে নিয়ে আসি।

জানতে চাইলে হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. মোতাহার হোসেন বলেন, এ বিষয়ে আমি অবগত আছি এবং ঘটনাটিও সত্য। হল প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তার সিট বাতিল করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে বাকি সিদ্ধান্ত নিবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, এটা অবশ্যই সাংঘাতিক একটি ঘটনা। এমন ঘটনা যদি সত্যি হয়ে থাকে সেটা অনেক বড় অপরাধ। আমরা খোঁজ নিব, বিষয়টি সত্যি হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত