ডিজিএফআই যদি দল গঠন করে দিতো, আক্ষেপের সুর নাসীরুদ্দীনের « বাংলাখবর প্রতিদিন

ডিজিএফআই যদি দল গঠন করে দিতো, আক্ষেপের সুর নাসীরুদ্দীনের

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ | ১১:২০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ | ১১:২০
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে গঠিত একটি দল। তিনি আক্ষেপের সুরে বলেন, যদি ডিজিএফআই আমাদের দল গঠন করে দিতো সুবিধা হতো।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।

আপনারা তৃণমূলে এত যাচ্ছেন, এখনো নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করলেন না তাহলে তো পিছিয়ে যাচ্ছেন— সঞ্চালকের এই প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি ডিজিএফআই আমাদের দল গঠন করে দিতো, তাহলে আমাদের জন্য সুবিধা হতো।

বিজ্ঞাপন

পাটওয়ারী বলেন, বিএনপি ক্যান্টনমেন্ট থেকে গঠিত হয়েও জনগণের দল হয়ে উঠতে পেরেছে। বিএনপির পেছনে রাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতাসহ ডিজিএফআইয়েরও ভূমিকা ছিল বলে তিনি উল্লেখ করেন।

সঞ্চালকের আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুই মাসের মধ্যে একটা দলকে কি হাওয়া থেকে মার্কেটে নিয়ে আসবো? আপনি তো বাস্তবতার মধ্যে কথা বলছেন না। একটা দল গঠন করতে আমাদের যে কত কষ্ট হচ্ছে।

এনসিপির এই নেতা বলেন, টাকা দিয়ে ভোট কেনা যায় কিন্তু দল গড়া যায় না।

বিজ্ঞাপন

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির এখন যে পরিস্থিতি, গ্রামেগঞ্জে মাঠে কথা হয়েছে…৫০ থেকে ১০০ আসনের বেশি যাবে না। আমরা মনে করি না বিএনপি বিজয়ী হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত