বেলকুচি প্রেসক্লাবের নেতৃবৃন্দের নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
Link Copied!
সিরাজগঞ্জের বেলকুচিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সাথে বেলকুচি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ন মালাকার, যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক আবু মুছা, প্রচার সম্পাদক পারভেজ আলী, কোষাধ্যাক্ষ সবুজ সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জল অধিকারী, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, সদস্য টুটুল শেখ, আল-আমিন উপস্থিত ছিলেন।


