খুলনায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
মোঃ ইসমাইল হোসেন , খুলনা প্রতিনিধি
Link Copied!
খুলনার বড়বাজার বিএনপি অফিসের নিচে শুরু হয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল, খুলনা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল। খুলনা জেলার সকল উপজেলা থেকে হাজার হাজার শ্রমিক দলের নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন।
বিকাল ৩ টার আগেই তীব্র গরমকে সহ্য করে উচ্ছসিত নেতাকর্মীরা পার হাউজ মোড় উপস্থিত হতে থাকে। তারপর মিছিল নিয়ে বড়বাজার বিএনপি অফিসের দিকে রওনা হয়। মঞ্চে রয়েছেন সমাবেশের প্রধান বক্তা বিএনপি জেলা সভাপতি মনিরুজ্জামান মন্টু।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যুবদলের জেলা সভাপতি রুবায়েত ভাই ও জলমা ইউনিয়নের সভাপতি মোঃ হাসানুর রহমান রানা।
সমাবেশে সভাপতিত্ব করছেন শ্রমিকদলের জেলা সভাপতি উজ্জ্বল কুমার সাহা। সঞ্চলনা করছেন শ্রমিক দলের জেলা সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।


