স্কুলের নামে জমি দখলের অভিযোগে উত্তপ্ত দুমকী, যুবলীগ নেতা পলাতক « বাংলাখবর প্রতিদিন

স্কুলের নামে জমি দখলের অভিযোগে উত্তপ্ত দুমকী, যুবলীগ নেতা পলাতক

মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ | ১১:০৮
মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ | ১১:০৮
Link Copied!

পটুয়াখালীর দুমকীতে বেসরকারি একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনকে কেন্দ্র করে জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সভাপতি হাওলাদার ফিরোজ্জামানের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যক্তিমালিকানাধীন জমি জোরপূর্বক দখল করেছেন তিনি।

শনিবার (২৬ জুলাই) দুপুরে দুমকী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ চরবয়রা গ্রামের বাসিন্দা মো. মুছা হাওলাদার বলেন, “২০০৬ সালে আমার পৈতৃক জমি দখল করে হনুফা নূরআলী নামে একটি বেসরকারি স্কুল প্রতিষ্ঠা করা হয়। স্কুলটি ফিরোজ্জামান তাঁর বাবা-মায়ের নামে প্রতিষ্ঠা করেন।”

তিনি অভিযোগ করেন, ফিরোজ্জামানের ভাই আবুল বাসার ২০০৯ সালে মাত্র ২০ শতাংশ জমি ক্রয় করলেও, তারা পুরো ৩৩ শতাংশ জমি দখলে নিয়েছেন, যার মধ্যে ১৩ শতাংশ জমি জোরপূর্বক দখল করা হয়েছে।

বিজ্ঞাপন

মুছা হাওলাদার আরও দাবি করেন, স্থানীয় প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের পরিচয়ে তাদের পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। জমি বিক্রেতা আবদুল মজিদ হাওলাদারকেও থানায় নিয়ে হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে হাওলাদার ফিরোজ্জামান পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর ছোট ভাই, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. কামরুজ্জামান জানান, “আমরা বৈধভাবে জমি ক্রয় করে স্কুল স্থাপন করেছি। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বাধা সৃষ্টি করছে। আদালতে আমরা এর সঠিক প্রতিকার চেয়েছি।”

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি বর্তমানে বন্ধ রয়েছে। তবে জমি নিয়ে বিরোধ চরমে পৌঁছেছে, যার ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত