হোমনায় ৫ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ দুই মাদক কারবারি আটক « বাংলাখবর প্রতিদিন

হোমনায় ৫ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ দুই মাদক কারবারি আটক

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫ | ৫:৪২
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫ | ৫:৪২
Link Copied!
মাদক সহ আটক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনায় ৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার সহ মোঃ নাজমুল হোসেন (৩০) ও মোঃ সাগর (২৬) নামের দুই মাদক কারবারি আটক করেছে হোমনা থানা পুলিশ।

বুধবার (৩০ জুলাই) দুপুর দেড় টায় উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর থেকে তাদের কে আটক করা হয়।

আটককৃত মোঃ নাজমুল হোসেন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে এবং অপর আটককৃত মোঃ সাগর (২৬) কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার মোঃ মমতাজ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

থানা সুত্রে জানা যায়, পোগন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) জীবন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়া ০৩ নং ওয়ার্ড এলাকাধীন ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসান। এসময় নীল রংয়ের একটি প্রাইভেটকার কে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে ভিতরে থাকা দুজন দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে। তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের কে আটক করা হয়।

এসময় দুজনকে পালিয়ে যাবার কারন জিজ্ঞেস করলে গাড়িতে মাদক আছে বলে তারা জানান। তাদের দেওয়া তথ্যমতে গাড়িটি তল্লাশি চালিয়ে সিটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ২ টি পলিথিন প্যাকেট হতে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নীল রংয়ের প্রাইভেটকার সহ তাদের কে আটক করা হয়।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ দুজন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কে জেল হাজতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত