হোমনায় বিএনপির দুই গ্রুপের আলাদা আলাদা জুলাই গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‍্যালি পালিত « বাংলাখবর প্রতিদিন

হোমনায় বিএনপির দুই গ্রুপের আলাদা আলাদা জুলাই গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‍্যালি পালিত

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ | ৫:১৩
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ | ৫:১৩
Link Copied!

কুমিল্লার হোমনায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। তবে দলটির অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই গ্রুপ পৃথকভাবে র‍্যালি করে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১ টায় বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লার নেতৃত্বে হোমনা চৌরাস্তা থেকে একটি র‍্যালি উপজেলা পরিষদ হয়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মঞ্চে সভা করে। র‍্যালিতে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

অপরদিকে, বেলা ১২ টার দিকে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুলের নেতৃত্বে অপর গ্রুপের আরেকটি র‍্যালি অনুষ্ঠিত হয়। এ র‍্যালিটি হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বাজার হয়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।মিছিলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের বর্তমান নেতৃবৃন্দ ও সমর্থকরা অংশ নেন। এতে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিএনপির বিভাগীয় সম্পাদক অধ্যক্ষ মো সেলিম ভূইয়া।

বিজ্ঞাপন

এ দিকে মো মহিউদ্দিন ও মুকুলের নেতৃত্বে বিএনপির বিজয় র‍্যালিটি হোমনা চৌরাস্তা এলাকায় অতিক্রম করার সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পদবঞ্চিত গ্রুপের মিছিল থেকে ভূয়া ভূয়া স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে হোমনা থানা পুলিশ ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। ফলে অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

জানাগেছে, কমিটি গঠনের পর থেকেই পদবঞ্চিত গ্রুপ ও বর্তমান নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব চলমান রয়েছে। এমনকি কুমিল্লা -২ আসন পুন:বিন্যাসের পক্ষ বিপক্ষ অবলম্বন করে সভা সমাবেশে অংশ গ্রহন করতে দেখা যায়৷

বিজ্ঞাপন

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির মতো ঐতিহাসিক দিবসেও ঐক্যবদ্ধভাবে র‍্যালি না করে দুই ভাগে বিভক্ত হয়ে মিছিল করায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে।

তবে র‍্যালি শেষে উভয় পক্ষই হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে ২৪” এর গণঅভ্যুত্থান থেকে অনুপ্রেরণা নিয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন’ জোরদার করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত