আ’লীগ নেতার ভাইয়ের কোচিং থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

আ’লীগ নেতার ভাইয়ের কোচিং থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

ক্রাইম রিপোর্টার
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ | ১১:২১
ক্রাইম রিপোর্টার
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ | ১১:২১
Link Copied!

রাজশাহী নগরীর একটি বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় মুনতাসিরুল আলম অনিন্দ্যকে আটক করা হয়েছে, যিনি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।

শনিবার (১৬ আগস্ট) ভোর থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ওই বাড়িতে অভিযান শুরু হয়। পরে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আটক মুনতাসিরুল আলম অনিন্দ্য রাজশাহী সিটির সাবেক মেয়র ও আওয়ামিলীগ নেতা খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। অনিন্দ্য সেখানে ‘ডক্টর ইংলিশ’ নামের ওই প্রতিষ্ঠান চালান।

বিজ্ঞাপন

অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে দুটি বিদেশী এয়ার গান, একটি রিভলবার, সঠিক কর্টিজ, এয়ারগান শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬টি, জিপিএস একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এন আই ডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও মদের বোতল ৩৫টি উদ্ধার করেছে।

এটি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পৈত্রিক বাড়ি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দ্য সাবেক মেয়রের আপন চাচাত ভাই।

এ অভিযানের বিষয়ে দুপুর পর্যন্ত সেনাবাহিনীর কোনো ভাষ্য পাওয়া যায়নি। এ সম্পর্কে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, যৌথবাহিনীর অভিযান চলছে। সেনাবাহিনী ব্রিফিং করলে সাংবাদিকেরা ওই বিষয়ে তথ্য জানতে পারবেন। থানায় মামলা হওয়ার পর আমরা এ ব্যাপারে কিছু বলতে পারব।

বিজ্ঞাপন

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত