"বর্তমান বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কোন ভাবেই গঠন মূলক নয়" « বাংলাখবর প্রতিদিন

কুমিল্লা-২ আসনে মনোয়ার সরকার

“বর্তমান বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কোন ভাবেই গঠন মূলক নয়”

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫ | ৪:৪৬
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫ | ৪:৪৬
Link Copied!

কুমিল্লার হোমনায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে গনসংযোগ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মো. মনোয়ার সরকার।

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলার দুলালপুর বাজার এবং রামকৃষ্ণপুর বাজারে গণসংযোগ করেন এবং বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং তার ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেছেন।

গনসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের জনগণ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আর এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। ঘোষিত দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি বিএনপির একজন কর্মী আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ধানের শীষের ভোট চাইতে আপনাদের কাছে এসেছি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, পিআর পদ্ধতি বাংলাদেশে নতুন, দেশের অধিকাংশ জনগণ পিআর পদ্ধতি বুঝে না। তাই এখনি পিআর পদ্ধতি চালু করা ঠিক হবে না। অদূর ভবিষ্যতে পিআর পদ্ধতি সম্পর্কে জনগনকে অবহিত করে ধাপে ধাপে পিআর পদ্ধতি চালু করা যেতে পারে। বর্তমান বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কোন ভাবেই গঠন মূলক ও কাম্য নয়।

মনোয়ার সরকার তরুণ প্রজন্মকে উদ্দেশ্যে বলেন, তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ, তরুণরা থেমে গেলে দেশ থেমে যাবে। তাই তরুণরা যতবেশি একটিভ হবে দেশ ততোবেশি এগিয়ে যাবে। তরুণরা তাদের প্রথম ভোট টি যেন ধানের শীষ প্রতীকে দেয় সেই আহবান করছি।

এর আগে দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিএনপির কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে দুলালপুর বাজার ব্যবসায়ী ও জনসাধারণের সাথে কৌশল বিনিময় ও দোয়া চেয়েছেন কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকার।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত