বেলকুচিতে মাহিন সরকারের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে মাহিন সরকারের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫ | ৩:৪৯
রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫ | ৩:৪৯
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী এনসিপির যুগ্ম সদস্য সচিব, সদ্য সাময়িক বহিস্কৃত ঢাবির জিএস প্রার্থী মাহিন সরকারের মানহানির লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে চালানো অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বেলকুচি উপজেলা শাখা।

শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকাল ১১টায় বেলকুচি প্রেসক্লাবে ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে এনসিপির বেলকুচি প্রতিনিধি মুসা হাসেমী বলেন, গতকাল ২২ আগস্ট বেলকুচির শেরনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো. আলিফ (পিতা: মৃত হেলাল মাস্টার), যিনি বাংলাদেশ নৌবাহিনীর সদস্য, নিজ বাহিনীর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নৌবাহিনীর কর্তৃপক্ষের মাধ্যমে নিজ বাসা থেকে গ্রেফতার হন। অথচ একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে যে, সাবেক সমন্বয়ক ও এনসিপি থেকে বহিষ্কৃত নেতা মাহিন সরকারের বাসা থেকে কোটি টাকার বস্তা উদ্ধার হয়েছে এবং সেখান থেকেই আলিফকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাস্তবে আলিফকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, মাহিন সরকারের বাসা থেকে নয়। গ্রেফতারের সময় কোনো অর্থ উদ্ধার করা হয়নি এবং মাহিনের বাড়িতেও কোনো বাহিনীর সদস্য যাননি। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর প্রচারণা বলে দাবি করেন এনসিপি নেতারা।

তারা আরও বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে মাহিন সরকারের অর্জিত জনপ্রিয়তা ও সম্মান ক্ষুণ্ন করতে বারবার অপচেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং এ বিষয়ে বাংলাদেশ পুলিশ বেলকুচি থানা সহযোগিতা করছে।”

নেতৃবৃন্দ দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “আপনারা দয়া করে এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। জাতির স্বার্থে দায়িত্বশীলভাবে সত্যকে প্রতিষ্ঠিত করতে আমাদের পাশে থাকুন।”

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাহিন সরকারের ছোট বোন মাহিমা হীমা সরকার, এনসিপি প্রতিনিধি মনিরুজ্জামান মনি, আলীম সরকার, হোসাইন আহমেদ, শফি আল মাশরাফি, গোলাম রাব্বি প্রমুখ। এছাড়া স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত