২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র’র তারিখ ঘোষণা করলেন ট্রাম্প « বাংলাখবর প্রতিদিন

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র’র তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫ | ৭:২১
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫ | ৭:২১
Link Copied!

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফুটবলের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এই ঘোষণা দিয়েছেন। সঙ্গে আবার মজা করে বলেন, সোনার ট্রফিটা তিনি কি নিজের কাছে রাখতে পারবেন?

আসন্ন বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। ৪৮ দলের এই টুর্নামেন্টের ড্র হবে যুক্তরাষ্ট্রের রাজধানীতে কেনেডি সেন্টারে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে ঘোষণা দেওয়ার সময় ট্রাম্পের পাশে ছিলেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফ্যান্তিনো। ট্রাম্প বলেন, ‘এটা সবচেয়ে বড়, সম্ভবত খেলাধুলার সবচেয়ে বড় ইভেন্ট।’

বিজ্ঞাপন

ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনোর সঙ্গে বিলিয়নিয়ার ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ড্রয়ের তারিখ ঘোষণার সময় তিনি বিশ্বকাপ ট্রফি সঙ্গে নিয়ে আসেন এবং ট্রাম্পকে সেটি হাতে ধরতেও দেন।

ইনফ্যান্তিনোও এই সময় মজা করেন এভাবে, ‘শুধু ফিফা সভাপতি, দেশগুলোর প্রেসিডেন্ট এবং যারা জেতে তারাই এটাকে ছুঁতে পারে। কারণ এটা শুধু বিজয়ীদের জন্য। আর যেহেতু আপনি একজন বিজয়ী, অবশ্যই আপনিও এটা ছুঁতে পারেন।’

‘আমি কি এটা রাখতে পারি?’ হাসতে হাসতে জবাব দেন ট্রাম্প, যিনি গত বছর হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেছেন। তিনি দুই হাতে ট্রফি তুলে ধরে বলেন, ‘এটা সত্যিই অসাধারণ সোনার টুকরো।’

বিজ্ঞাপন

মজার ওই মুহূর্তে একবার অবশ্য দুশ্চিন্তারও সৃষ্টি হয়েছিল, যখন ট্রাম্প বিশ্বকাপ ট্রফিটি রাখতে গিয়ে প্রায় ফেলে দিচ্ছিলেন। তবে ইনফ্যান্তিনো হাত বাড়িয়ে সেটিকে সামলে দেন।

পরে ইনফ্যান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একটি বিশাল প্রতীকী টিকিট উপহার দেন-রো ১, সিট ১। ২০২৬ সালের ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের ওই টিকিট হাতে নেন ট্রাম্প।

২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদকালে যুক্তরাষ্ট্রকে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে ঘোষণা করা হয়েছিল। তিনি ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান, তবে গত বছর দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত