হোমনায় ২০ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ এক মাদক কারবারি আটক « বাংলাখবর প্রতিদিন

হোমনায় ২০ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ এক মাদক কারবারি আটক

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৫ | ৪:৪২
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৫ | ৪:৪২
Link Copied!

কুমিল্লার হোমনায় ২০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ মোঃ সুজন (২০) নামের এক মাদক কারবারি কে আটক করেছে হোমনা থানা পুলিশ। আটককৃত সুজন কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার ছাতিয়ানী গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।

সোমবার (২৫ আগস্ট) উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় সাদ্দাম বাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে এসআই জীবন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় সাদ্দাম বাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি হলুদ রঙের টাটা পিকআপ মাদক নিয়ে ছিনাইয়া এলাকা দিয়ে মেঘনা হয়ে ঢাকার দিকে যাওয়ার পথে পুলিশ তার পথরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে চালক সুজন পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ পিছু ধাওয়া করে তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে তল্লাশি করে পিকআপটির পেছনে মাছের ড্রামের ভেতর থেকে ৮টি প্যাকেট থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয় ও গাড়িটিকে জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে বিশ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান ও চালকক সুজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত