দৈনিকভিত্তিক শ্রমিক নীতিমালা বাতিল ও স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন « বাংলাখবর প্রতিদিন

দৈনিকভিত্তিক শ্রমিক নীতিমালা বাতিল ও স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন

রিপন শেখ, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৫ | ৪:২১
রিপন শেখ, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৫ | ৪:২১
Link Copied!

ঢাকা, ২৭ আগস্ট ২০২৫:
“দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫” বাতিল করে সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের বয়স শিথিল করে স্থায়ীকরণের এক দফা দাবিতে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দৈনিকভিত্তিক শ্রমিকরা অমানবিক বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তারা নিয়মিত মাসিক বেতন পাচ্ছেন না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতন ও বাৎসরিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধির দাবি তুলেছেন।

তারা অভিযোগ করেন, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা ও অধিকাল ভাতাসহ ন্যায্য প্রাপ্য সুবিধা থেকেও শ্রমিকরা বঞ্চিত। কোনো কারণ ছাড়াই কিংবা তদন্ত কমিটি গঠন না করেই চাকরিচ্যুত করা। একইসাথে মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক ও নৈমিত্তিক ছুটি থেকেও তারা বঞ্চিত হয়ে আসছেন।

বিজ্ঞাপন

এছাড়া শ্রমিকদের কোনো নিয়োগপত্র নেই, কর্মঘণ্টা নির্ধারণ করা হয় না এবং অনেক প্রতিষ্ঠানে পদবী পর্যন্ত দেওয়া হয় না। করোনা মহামারীর সময় জীবন বাজি রেখে দায়িত্ব পালন করা শ্রমিকরাও প্রণোদনা ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, “বৈষম্য চাই না, চাই মর্যাদাপূর্ণ জীবন; চাই চাকরির নিশ্চয়তা; চাই সুখী-সমৃদ্ধশালী বৈষম্যমুক্ত ও দাসত্বমুক্ত আধুনিক বাংলাদেশ।”

সংবাদ সম্মেলনের মাধ্যমে অবহেলিত দৈনিকভিত্তিক মজুরি শ্রমিকদের স্থায়ীকরণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত