পাইকগাছায় সংবাদ সম্মেলন করে আ'লীগ ছাড়লেন বাবু গাইন « বাংলাখবর প্রতিদিন

পাইকগাছায় সংবাদ সম্মেলন করে আ’লীগ ছাড়লেন বাবু গাইন

মোঃ ইসমাইল হোসেন, খুলনা প্রতিনিধি
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ | ৪:২৮
মোঃ ইসমাইল হোসেন, খুলনা প্রতিনিধি
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ | ৪:২৮
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষনা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন খুলনার পাইকগাছায় গড়ইখালীর বাবু গাইন ও তার পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে গড়ইখালীস্থ নিজ বাসভবনের সামনে পিতার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে রিপন গাইন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা নিরীহ পরিবার। রাজনৈতিক তকমা লাগিয়ে তাদের চিংড়ী ঘের গড়ইখালী বাজারের স’মিল দখল করে নেয়া হয়েছে। তবে যারা দখল করে নিয়েছে তাদের নাম ভয়ে বলতে রাজী হননি তারা। তারা সব সময় আতংকে বসবাস করছেন বলে জানান। সংবাদ সম্মেলনে আরও বলেন, আমরা কেউ সক্রিয়ভাবে আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম না, বর্তমানেও নেই। তবে আওয়ামী লীগকে সমর্থন করতাম। সামাজিক কর্মকান্ডে জড়িত থাকতাম। এ কারণে আওয়ামী লীগ সরকারের সময় বার বার যেমন বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি, বর্তমান সময়েও একই অবস্থা। একারণে আওয়ামীলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে সাধারণ ভাবে জীবন যাপন করতে চাই।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মজিদ গাইন, আজিত গাজী, ইউসুফ সরদার, হাকিম গাজী, সমিরন মন্ডল, লতিফ মোড়ল, মানিক বিশ্বাসসহ শত শত পুরুষ ও মহিলা আওয়ামী লীগ সমর্থক।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত