বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছে: ফজলুর রহমান « বাংলাখবর প্রতিদিন

বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছে: ফজলুর রহমান

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ | ১০:৩৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ | ১০:৩৫
Link Copied!
বিতর্কিত ফজলুর রহমান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে স্থগিতাদেশ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা বিতর্কিত রাজনীতিবিদ ফজলুর রহমান। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও পদ স্থগিত হওয়ার বিষয়টি মেনে নিতে কষ্ট হয়েছে প্রবীণ এই রাজনীতিকের।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, আমি রাজনীতিই ছেড়ে দিতাম। আমার শুধু একটা দোষ আছে- আমি আওয়ামী লীগ ছেড়ে এসেছি।

মানুষ বলে, এক স্বামীর ঘর করতে পারি নাই, আরেক স্বামীর ঘরও করতে পারতেছি না। না হলে বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছে, আমাকে তারা বলেনি যে, আমি কী অপরাধ করেছি। আমি মানুষ, ১০০ কথা বললে আমার দু’টা কথা ভুল হতে পারে। যদি কোনো ভুল করে থাকি, আমাকে জানানো হোক, আমি ক্ষমা চাইব।

বিজ্ঞাপন

বিতর্কিত ফজলুর রহমান বলেন, আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান, এখন কোনো দলের না। যদি বিএনপিতে রাজনৈতিক শিষ্টাচার বলে কিছু থাকে, তবে আমাকে আবার দলে নেওয়া উচিত। আমি মানুষ, আমার ভুল হতে পারে। কিন্তু দল আমার পদ কেন স্থগিত করেছে, তা আজও জানি না। বলা হয়েছে আমি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছি। অথচ আমি যদি এত কুরুচিপূর্ণ বক্তব্য দিতাম, আমাকে টেলিভিশনে ডাকত না। দল যদি আমাকে ফেরত নেয়, আমি দলকে জিজ্ঞেস করব- কোন কুরুচিপূর্ণ কথা বলেছি আমি।

উল্লেখ্য, অ্যাডভোকেট ফজলুর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি পরিচিত নাম। পেশায় তিনি একজন আইনজীবী। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ধীরে ধীরে জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। তিনি এক সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন।

স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আওয়ামী লীগের সঙ্গে বনীবনা না হওয়া তিনি ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। এরপর থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পদে আছেন। তবে সম্প্রতি নানা লাগামহীন মন্তব্যের জেরে তিনি এখন একটি বিতর্কের নাম।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত