বিসিবি নির্বাচনে ১৫ ক্লাবের প্রতিনিধিদের নাম অন্তর্ভুক্তি স্থগিত « বাংলাখবর প্রতিদিন

বিসিবি নির্বাচনে ১৫ ক্লাবের প্রতিনিধিদের নাম অন্তর্ভুক্তি স্থগিত

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ | ১২:১০
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ | ১২:১০
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. জহিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহা. এরশাদুল বারী খন্দকার।

বিজ্ঞাপন

গত ২৬ সেপ্টেম্বর বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধিদের নাম রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে বিসিবির নির্বাচন কমিশন। তবে বিতর্কিত এসব ক্লাবের প্রতিনিধিদের নাম অন্তর্ভুক্তির বৈধতা নিয়ে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ওই রিট করেন।

১৫টি ক্লাব হচ্ছে এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, প্যাসিফিক ক্রিকেট একাডেমি, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ভাইকিংস ক্রিকেট একাডেমি, নাখালপাড়া ক্রিকেটার্স, বনানী ক্রিকেট ক্লাব, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব ও আলফা স্পোটিং ক্লাব। আগামী ৬ অক্টোবর নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত