হৃদরোগে প্রাণ গেলো জবি ছাত্রদল নেতা হাসিবুর রহমানের « বাংলাখবর প্রতিদিন

হৃদরোগে প্রাণ গেলো জবি ছাত্রদল নেতা হাসিবুর রহমানের

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ | ১২:১৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ | ১২:১৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা হাসিবুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর পুরান ঢাকার একটি হাসাপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাসিবুর রহমান জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি জবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষ (১২তম ব্যাচ) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা।

বিষয়টি নিশ্চিত করে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু হেনা মুরসালিন বলেন, ক্যাম্পাস সংলগ্ন হোটেল স্টার কাবাবে রাতের খাবার থেকে যান ছাত্রদল নেতা হাসিবুর রহমান। পরে সেখানে হার্ট অ্যাটাক করেন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে শোক প্রকাশ করে শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন ফেসবুকের এক পোস্টে লেখেন, চোখের সামনে চলে গেলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু বলার ভাষা নাই। মহান আমাদের ক্ষমা করুন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ফেসবুকের এক পোস্টে লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর ভাই আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুক। আমিন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত