সিরাজগঞ্জে ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ | ৮:৩৭
সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ | ৮:৩৭
Link Copied!

স্বাধীনতার ঘোষক (বীরউত্তম) বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর হাতগড়া সংগঠন- বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে- সিরাজগঞ্জে আলোচনাসভা, র‍্যালি প্রদর্শন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে, শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্ত্বরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

আলোচনা সভায় প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব-অ্যাডভোকেট কাজী মাওলানা মোঃ আবুল হোসেন বক্তব্য রাখেন। 

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে আলোচনা সভায় 

জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখা’র সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী পরিচালনায়-বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুৃ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মাওলানা মোঃ আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সদস্য কাজী মাওলানা মোঃ মশিউর রহমান রহমান।

বিজ্ঞাপন

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সহকারী সমন্বয়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক। 

এ সময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, ঢাকা মহানগর উত্তর ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা মহানগর ওলামা দলের সাবেক আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জসিম উদ্দিন, গাজীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মাওলানা মোঃ জসিম উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মোঃ জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক লতিকুল ইসলাম লেলিন, মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল, হাফেজ মাওলানা মোঃ আব্দুল ওয়াজেদ, হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন জুয়েল, সিরাজগঞ্জ সদর উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ ইমন,পৌর ওলামা দলের সদস্য সচিব সজীব প্রমুখ।

আলোচনা সভা ও র‍্যালীতে যোগ দিতে সিরাজগঞ্জ জেলা ওলামাদল, সদর উপজেলা ওলামা দল, কাজিপুর, শাহজাদপুর, রায়গঞ্জ, এনায়পতপুর থানা, তাড়াশ উপজেলা, উল্লাপাড়া সহ ওলামাদলের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে।

আলোচনা সভা দোয়া মোনাজাত  শেষে ভাসানী মিলনায়তনের সবুজ চত্বর থেকে র‍্যালী বের করে এস.এস. রোড হয়ে বাজার স্টেশনের স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত