আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ « বাংলাখবর প্রতিদিন

আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৫ | ১১:৫১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৫ | ১১:৫১
Link Copied!
ছবি সংগৃহীত: শহীদ আবরার ফাহাদ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর হাতে নৃশংসভাবে শহীদ হন তিনি।

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে।

৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি বিশেষ দিবস ঘোষণা:
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, আবরার ফাহাদ হত্যাকা- ও পিলখানা হত্যাকা-ের স্মরণে ৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারি দিন দুটিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রতি বছর বিশেষভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ পালনের আহ্বান ডাকসুর:
শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের স্মরণে আজ ৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গতকাল এক বিবৃতিতে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এ আহ্বান জানান।

টিএসসিতে ছাত্রদলের আলোচনা সভা:
শহীদ আবরার ফাহাদের স্মরণে ছাত্রদলের উদ্যোগে আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

মতপ্রকাশ থেকে মৃত্যু:
শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক এ আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

শিবিরের ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ পালনের আহ্বান:
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনটিকে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গত রবিবার এক বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এমন আহ্বান জানান।

ডাকসুর সেমিনার ও চিত্র প্রদর্শনী:
‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব: স্মরণে শহীদ আবরার ফাহাদ’ শীর্ষক সেমিনার ও ‘স্মরণে মননে শহীদ আবরার ফাহাদ’ শীর্ষক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ডাকসু।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত