আরপিও সংশোধন: আপত্তি জানিয়ে ইসিকে বিএনপির চিঠি « বাংলাখবর প্রতিদিন

আরপিও সংশোধন: আপত্তি জানিয়ে ইসিকে বিএনপির চিঠি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫ | ৪:৩৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫ | ৪:৩৩
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ অনুচ্ছেদ সংশোধনে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি।

জোটবদ্ধ দলগুলোর নিজের ইচ্ছেমত জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ বহাল রেখে আরপিও-এর ২০ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার জন্য ইসিকে অনুরোধ জানিয়েছে দলটি।

আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘জোটবদ্ধ হয়ে রাজনীতি করা কিংবা নির্বাচন করার অধিকার থাকলে রাজনৈতিক দলগুলোর ইচ্ছে অনুযায়ী নিজ দল কিংবা জোটবদ্ধ যে কোন দলের প্রতীক নিয়ে নির্বাচন করাও তাদের গণতান্ত্রিক অধিকার। সে অধিকার ক্ষুণ্ন করার কোন সুযোগ আছে বলে বিএনপি মনে করে না। তাই আমরা আরপিওতে ২০ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। একই চিঠি সরকারের আইন উপদেষ্টাকেও দেয়া হবে। আমরা আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং অনুচ্ছেদটি আগের মতই থাকবে, সংশোধন হবে না। জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো হয় নিজের দল অথবা যে কোন একটা দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে। ’

ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল নিজস্ব বিবেচনায় জোটবদ্ধ হয়ে নিজ দল বা জোটের অন্য কোন দলের প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। যা তাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার।

ইতোপূর্বে এই প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানে কোন জটিলতা বা সমস্যা সৃষ্টি হয়নি। সুন্দরভাবে নির্বাচন হয়েছে। কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই প্রক্রিয়া বা এই অনুচ্ছেদ সংশোধনের কোন দাবি করা হয়েছে বলে আমাদের জানা নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রচলিত এ প্রক্রিয়া পরিবর্তন বা সংশোধন করার জন্য কোন দাবি ছিল না। এই সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের অভিমত চাওয়া হলে বিএনপি আরপিও-এর বিভিন্ন অনুচ্ছেদে সংশোধন প্রস্তাবে মত প্রকাশ করতে গিয়ে বলেছে, আরপিও-এর ২০ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ দল বা জোটের প্রতীক সংশ্লিষ্ট বিষয়ে পরিবর্তনের প্রস্তাবের সাথে একমত পোষণ করে না।

যথাসময়ে তা নির্বাচন কমিশন, ঐক্যমত কমিশন ও সরকারকে জানিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে বর্তমান সরকারের উচ্চ পর্যায়ে উপদেষ্টা লেভেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের সাথে আলোচনাকালে আরপিও-এর ২০ নম্বর অনুচ্ছেদে কোন পরিবর্তন আনা হবে না, এই মর্মে বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে। কিন্তু হঠাৎ করে পত্রিকায় বিপরীত সংবাদ। অর্থাৎ জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংশোধনীর সাথে একমত নই। এই সংশোধনী বা পরিবর্তন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। জোট গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন নির্বাচনে জয়ী হওয়া। সে লক্ষ্যে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ চাওয়ার অধিকার আছে। এ যাবৎ এ প্রক্রিয়াতেই জোটবদ্ধ দলগুলোর চাহিদা অনুসারে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এতে কোন সমস্যা সৃষ্টি হয়নি। বহুল প্রচলিত এই প্রক্রিয়া এবং পদ্ধতি পরিবর্তনের কোন প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে তা আমাদের বোধগম্য নয় ।’

ইসমাইল জবিউল্লাহ আরো বলেন. ‘নির্বাচনে প্রধান পক্ষগুলো অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে কোন আনুষ্ঠানিক আগাম আলোচনা ছাড়াই এমন একটা বড়ো সিদ্ধান্ত গ্রহণ কাম্য নয়। আমাদের কাছে গ্রহণযোগ্যও নয়। এটা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে বিএনপি মনে করে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করা আরপিওতে বৈধ এবং সেটাই দীর্ঘদিনের অনুসৃত রীতি বা পদ্ধতি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজের দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার রয়েছে। অবশ্যই রয়েছে। কিন্তু যখন জোটবদ্ধ হয় তখন সে তার নিজের প্রতীক নিয়ে করবে না জোটের অন্য কোন দলের প্রতীক নিয়ে করবে সেটার সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তার এবং সেভাবেই নির্বাচন হয়েছে।

সিইসির সাথে বৈঠকে ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত