‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ বিএনপির নির্বাচনী যাত্রা শুরু « বাংলাখবর প্রতিদিন

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ বিএনপির নির্বাচনী যাত্রা শুরু

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৫ | ১:৩৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৫ | ১:৩৫
Link Copied!

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারের ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ভিন্ন মেজাজে পালন করতে যাচ্ছে বিএনপি। দলীয় সূত্র জানায়, দিনটি উপলক্ষে আজ শুক্রবার (৭ নভেম্বর) সারা দেশে সম্ভাব্য প্রার্থীরা নানা কর্মসূচিতে অংশ নেবেন, যার মধ্য দিয়ে কার্যত শুরু হবে বিএনপির নির্বাচনী যাত্রা।

দলীয় সূত্র অনুযায়ী, এবারের ৭ নভেম্বরের মূল লক্ষ্যই নির্বাচনকেন্দ্রিক তৎপরতা। বিভাগীয় ও জেলা পর্যায়ে আলোচনা সভা, শোভাযাত্রা ও জনসভা আয়োজনের পাশাপাশি প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণামূলক কর্মসূচি নেবেন। এসব কর্মসূচিতে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে প্রচার জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

রাজধানীতে বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হবে। এ ছাড়া ঢাকার বিভিন্ন আসনে প্রার্থীরা স্থানীয় পর্যায়ে সমাবেশ ও জনসংযোগ করবেন।

বিজ্ঞাপন

দলীয় নেতৃত্বের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর বিএনপির শীর্ষ নেতারা এবারের ৭ নভেম্বরকে নতুন রাজনৈতিক সূচনার দিন হিসেবে চিহ্নিত করেছেন। তাই এবারের কর্মসূচির মধ্য দিয়ে দেশের প্রায় সব আসনেই প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে মাঠে নামানো হবে। অতীতের মতো কেবল আলোচনা ও শোভাযাত্রার মধ্যে সীমাবদ্ধ না থেকে এবার সর্বত্র জনসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রামে বিকেল তিনটায় মহানগর বিএনপি জনসভা করবে, যেখানে প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে এবারের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নেতা–কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা অন্যবারের চেয়ে অনেক বেশি। তাই এবারের ৭ নভেম্বর একেবারেই ভিন্ন আবহে উদ্‌যাপিত হবে।’

বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আজ গৌরনদী সরকারি স্কুল মাঠে জনসভা করবেন। তিনি বলেন, ‘৭ নভেম্বরের জনসভার মধ্য দিয়েই আমার নির্বাচনী যাত্রা শুরু হবে।’

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর-৩ আসনে প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী বিকেলে মান্দারি বাজারে সমাবেশ করবেন। তার আগে লক্ষ্মীপুর শহরে আলোচনা সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। খুলনা-২ আসনের সম্ভাব্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জানান, খুলনা নগরেও আজ আলোচনা সভা, শোভাযাত্রা ও জনসভা হবে।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘৭ নভেম্বর আমাদের অনুপ্রেরণার দিন। এদিন আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরু করেছিলাম। ফ্যাসিবাদের পতনের পর বর্তমান বাংলাদেশে এই দিনের তাৎপর্য আরও গভীর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ৭ নভেম্বর থেকেই আমরা সেই পথে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছি।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত