অস্ট্রেলিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলাদেশ « বাংলাখবর প্রতিদিন

অস্ট্রেলিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫ | ১:৫১
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫ | ১:৫১
Link Copied!

১৮ বলে ফিফটি করলেন আবু হায়দার রনি। হাঁকালেন ৭টি ছক্কা! কিন্তু তার এমন ইনিংস গেছে বিফলে। বোলারদের ব্যর্থতায় যে আগেই রানপাহাড় গড়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচটি বাংলাদেশ হারলো ৫৪ রানে।

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস (প্রতি দলে ছয়জন করে) টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া নাম লিখিয়েছে সেমিফাইনালে।

টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রানের পাহাড় গড়ে অসিরা।

বিজ্ঞাপন

১৪ বলে ৮ ছক্কায় ৫১ করেন বেন ম্যাকডরমট। ১১ বলে ১ চার আর ৭ ছক্কায় অধিনায়ক অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে ৫০। এছাড়া ৬ বলের মধ্যে ৫টিই ছক্কা হাঁকিয়ে ৩০ করেন উইলিয়াম বসিস্তু।

রাকিবুল হাসান আর মোসাদ্দেক হোসেন নেন একটি করে উইকেট। ওই এক ওভারে রাকিবুল ২৪ আর মোসাদ্দেক খরচ করেন ২৫ রান।

জবাবে বাংলাদেশের প্রথম চার ব্যাটারের কেউই রান পাননি। হাবিবুর রহমান সোহান আর জিসান আলম ২ বলে একটি ছক্কা মেরে আউট হয়ে যান। আকবর আলী ফেরেন গোল্ডেন ডাকে।

বিজ্ঞাপন

এরপর ১৮ বলে ২ চার আর ৭ ছক্কায় ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন আবু হায়দার রনি। ১০ বলে ১ বাউন্ডারি আর ৩ ছক্কায় ২৫ করেন আরেক বোলার রাকিবুল হাসান। ৬ ওভারে ৯৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত