শ্রীপুরে নিখোঁজের চার দিন পর শিশুর লাশ উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে নিখোঁজের চার দিন পর শিশুর লাশ উদ্ধার

মোঃ রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫ | ১১:০৭
মোঃ রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫ | ১১:০৭
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর আনাস (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের একটি বিল থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়।এদিকে শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আনাস উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের মোঃ আল আমিন খানের সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ নবেম্বর) সকাল ৭টার দিকে বাড়ির সামনে খেলার জন্য সাইকেল নিয়ে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়।  পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে। শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির দাদা মোঃ হাছেন আলী খান।

বিজ্ঞাপন

সোমবার সকালের দিকে স্থানীয়রা বিলের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক , দৈনিক বাংলা খবর প্রতিদিন পএিকা কে জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত