রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু « বাংলাখবর প্রতিদিন

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫ | ১২:১৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫ | ১২:১৩
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ১১ এজেন্ডা নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সকাল ১০ টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ ৬ টি দলের সঙ্গে সংলাপ শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে স্বাগত বক্তব্য রাখেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি সভার শুরুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত করা ১১ দফা আলোচ্যসূচি তুলে ধরেন।

১১ দফায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতির অংশ হিসেবে সংলাপে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর করণীয় নির্ধারণ, তফসিল ঘোষণার পর আচরণ বিধি কঠোরভাবে মানা, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের সঙ্গে অঙ্গীকারনামা সম্পাদন, বিদেশে ভোট ও দেশের ভিতরে ডাক ভোট বাস্তবায়ন, নির্বাচনি এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, লিঙ্গ, বর্ণ ও ধর্মের ভিত্তিতে বৈষম্য না করা, ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ভিডিওর মাধ্যমে প্রতিপক্ষ, লিঙ্গ বা ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা বিষয়গুলো অন্তর্ভুক্ত।

বিজ্ঞাপন

সকালে অংশ নেওয়া দলগুলো হলো, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

গত মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে। এ নিয়ে আমরা পরিকল্পনা করছি। কারা আসবে, কাদের আগে ডাকা হবে সেগুলো ঠিক করতে হবে।’

তিনি আরও জানান, মাসের মধ্যে দলগুলোর সঙ্গে মতবিনিময় কার্যক্রম শেষ করতে চাই, যাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়।’

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ও বিকালে দুই দফায় ৬টি করে রাজনৈতিক দলের নেতাদের সংলাপে আমন্ত্রণ জানানো হবে। সংলাপে জাতীয় পার্টিসহ নিবন্ধিত দলগুলো ডাকার পরিকল্পনা আছে।

ইসি সূত্রে জানা গেছে, প্রতিটি সেশনে ছয়টি দল থেকে মোট ১৮ জন প্রতিনিধি অংশ নেবেন। সব মিলিয়ে প্রায় ৫০ থেকে ৫৫টি নিবন্ধিত দলের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত