গাজীপুরে ‘পেট্রলবোমা তৈরির সময়’ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা আটক « বাংলাখবর প্রতিদিন

গাজীপুরে ‘পেট্রলবোমা তৈরির সময়’ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা আটক

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫ | ৬:৪০
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫ | ৬:৪০
Link Copied!

গাজীপুরে পেট্রোল বোমা তৈরি সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) রাতে সদর উপজেলার বাঘেরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নোমান আহম্মেদ (২৪), ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) ও ভাওয়ালগড় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক রাসেল আহম্মেদ (৩২)।

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রোল বোমা তৈরি করা হচ্ছিল এমন সংবাদ স্থানীয়রা তাদের ঘেরাও করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার স্থানীয় বাসিন্দা আজিমের মাছের খামারের পাশ থেকে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম, ৩০০ মিলিগ্রাম পেট্রোল ও সাদা প্লাস্টিকের চিকন পাইপ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ অহমেদ বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত