স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ « বাংলাখবর প্রতিদিন

স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ

অনলাইন ডেস্ক
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫ | ২:২৯
অনলাইন ডেস্ক
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫ | ২:২৯
Link Copied!

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় সরকার বিভাগের অধীনে দেশের বিভিন্ন পৌরসভায় ৮৯৭টি শূন্য পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে স্থানীয় সরকার বিভাগ। অনলাইনে আবেদন শুরু হবে ২০ নভেম্বর থেকে।

এর আগে গতকাল স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

উল্লেখযোগ্য পদ ও পদসংখ্যা:
১. পৌর নির্বাহী কর্মকর্তা (ক শ্রেণি)
পদসংখ্যা: ২৬টি
গ্রেড: ৯ম
২. হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ৩১টি
গ্রেড: ৯ম
৩.সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ৮৪টি
গ্রেড: ৯ম

বিজ্ঞাপন

৪. মেডিকেল অফিসার
পদসংখ্যা: ১৭৭টি
গ্রেড: ৯ম
৫. শহর পরিকল্পনাবিদ
পদসংখ্যা: ১৬৮টি
গ্রেড: ৯ম
৬. সমাজ উন্নয়ন কর্মকর্তা
পদসংখ্যা: ৫৭টি
গ্রেড: ৯ম
৭. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ৭৭টি
গ্রেড: ১০ম

৮. উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ১২২টি
গ্রেড: ১০ম
৯. উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক):
পদসংখ্যা: ৮১টি
গ্রেড: ১০ম
১০. পৌর নির্বাহী কর্মকর্তা (খ শ্রেণি)
পদসংখ্যা: ২০টি
গ্রেড: ১০ তম
১১. প্রশাসনিক কর্মকর্তা (ক শ্রেণি)
পদসংখ্যা: ৪৫টি
গ্রেড: ১২ তম
১২. প্রশাসনিক কর্মকর্তা (খ শ্রেণি)
পদসংখ্যা: ৯টি
গ্রেড: ১৩তম

আবেদনে বয়সসীমা:
১/১১/২০২৫ তারিখের হিসেবে আবেদনকারী প্রার্থীর বয়স ধরা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সনদ গ্রহণযোগ্য।

বিজ্ঞাপন

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি:
১ থেকে ১০ নম্বর পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা, ১১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা এবং ১২ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২টাকা। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫০ টাকা।

আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু হবে: ২০ নভেম্বর ২০২৫, সকাল ১০:০০টা।
অনলাইনে আবেদন জমাদানের শেষ দিন: ১৫ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা।

আবেদন ফি জমাদানের শেষ সময়:
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।

পরীক্ষার তথ্য:
পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এবং স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে জানানো হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত