শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মুশফিক « বাংলাখবর প্রতিদিন

শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মুশফিক

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ | ৫:৫২
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ | ৫:৫২
Link Copied!

দ্বিতীয় দিন ১ রানের জন্য সেঞ্চুরি করা হয়নি মুশফিকুর রহিমের। তৃতীয় দিন পুরো দেশ অপেক্ষায় ছিলো তার এই বিশেষ সেঞ্চুরির জন্য। দিনের শুরুতে স্কয়ার লেগে বল পাঠিয়ে আদায় করেন সেই কাঙ্খিত সেঞ্চুরি। ফলে বনে যান বিশ্ব ক্রিকেটে ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টের সেঞ্চুরিয়ান।

দারুণ এই সেঞ্চুরিতে তিনি নিজেকে বসিয়েছেন কিংবদন্তি গর্ডন গ্রিনিজ, জাভেদ মিঁয়াদাদ, ইনজামাম-উল-হক, রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথদের কাতারে।

জর্ডান নিলের বলে সেঞ্চুরি আদায়ের পর করেন উল্লাস। সিজদায় কৃতজ্ঞতা জানান সৃষ্টিকর্তার প্রতি। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা এবং সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে দেশের মুশফিক নিজেকে দেশের ক্রিকেটে চিরস্মরণীয় করে রাখলেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৩তম শতক। আউট হওয়ার আগে খেলেন ২১৪ বলে ১০৬ রানের ইনিংস। যা সাজিয়েছেন ৫টি চারে।

বিজ্ঞাপন

৮৪তম ক্রিকেটার হিসেবে খেললেন শততম টেস্ট মুশফিক। আর ১১তম ক্রিকেটার হিসেবে করলেন সেঞ্চুরি। বাংলাদেশের এই ব্যাটারের আগে এই তালিকায় জায়গা করে নেওয়া অন্য ১০ ব্যাটার হলেন – ইংলান্ডের কলিন ক্রাউড্রে, অ্যালেক স্টুয়ার্ট ও জো রুট, পাকিস্তানের জাভেদ মিয়াদাঁদ ও ইনজামাম উল হক, ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত