'মিস্টার চট্টগ্রাম বডিবিল্ডিং কম্পিটিশন ২০২৫' উদ্বোধন « বাংলাখবর প্রতিদিন

জুনিয়র, সিনিয়র ও মাস্টার্স ক্যাটগরিতে আয়োজন

‘মিস্টার চট্টগ্রাম বডিবিল্ডিং কম্পিটিশন ২০২৫’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ৮:১৬
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ৮:১৬
Link Copied!

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘মিস্টার চট্টগ্রাম বডিবিল্ডিং কম্পিটিশন ২০২৫’। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলায়তনে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ ফয়সাল আহমেদ- ডেপুটি পুলিশ কমিশনার সিএমপি, (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানভীর শাহরিয়ার রিমন- সিইও, Rencon fc, ডা. মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক- বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন, খালেদ আবদুল, যুগ্ম সম্পাদক- বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন, মোনাতষ ঘোষ, সাবেক যুগ্ম সম্পাদক- বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন, ডক্টর আশরাফুরজামান, ভিসি- সাউদানি ইউনিভার্সিটি চট্টগ্রাম, রনি দাশ, আয়োজক- মিস্টার চট্টগ্রাম বডি বিল্ডিং কম্পিটিশন ২০২৫।

প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১৫০ জনের বেশি অ্যাথলেট অংশ নিচ্ছেন। জুনিয়র, সিনিয়র ও মাস্টার্স- তিনটি ক্যাটাগরিতে এ বছরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বডিবিল্ডারদের শারীরিক গঠন, পেশির সুষমতা, উপস্থাপনা ও ফিটনেস অনুযায়ী বিচার করবেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের স্বীকৃত বিচারকরা।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শারীরিক ফিটনেস শুধু খেলাধুলা নয়, এটি স্বাস্থ্যসম্মত সমাজ গঠনের পূর্বশর্ত। এই ধরনের প্রতিযোগিতা যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখে।”

বক্তারা বলেন, চট্টগ্রাম বরাবরই দেশের বডিবিল্ডিং অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন প্রজন্মের দক্ষ অ্যাথলেট তৈরি ও আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতার লক্ষ্যে নিয়মিত এমন আয়োজন প্রয়োজন।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতা শেষে প্রতিটি ক্যাটাগরির সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি ‘মিস্টার চট্টগ্রাম ২০২৫’ নির্বাচিত বিজয়ীর জন্য থাকছে বিশেষ সম্মাননা।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চত্বরে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। প্রতিযোগীদের উৎসাহ দিতে পরিবার-পরিজন, ক্রীড়াপ্রেমী ও দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়া।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত