হোমনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজিজুর রহমান মোল্লার ৩১ দফার লিফলেট বিতরণ ও গনসংযোগ « বাংলাখবর প্রতিদিন

হোমনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজিজুর রহমান মোল্লার ৩১ দফার লিফলেট বিতরণ ও গনসংযোগ

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫ | ১১:৪১
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫ | ১১:৪১
Link Copied!

কুমিল্লার হোমনায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আজিজুর রহমান মোল্লা বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করেছেন।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারের ব্যবসায়ী, ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন।

এসময় এডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ বাস্তবায়নের বিকল্প নেই। দেশ ও জাতির উন্নয়নে এটির বাস্তবায়ন এখন অপরিহার্য হয়ে উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমি সেই শুরু থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুুক্ত আছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। যদি আমি মনোনয়ন পাই তাহলে বিএনপির সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো।

লিফলেট বিতরণ ও গণসংযোগকালে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতকর্মীগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত