হোমনার মানুষ কোন বহিরাগত কে মেনে নেয় না, সঠিক মানুষকেই তারা ভোট দেয় « বাংলাখবর প্রতিদিন

সাবেক এপিএস ইঞ্জিনিয়ার এম এ মতিন খান

হোমনার মানুষ কোন বহিরাগত কে মেনে নেয় না, সঠিক মানুষকেই তারা ভোট দেয়

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫ | ৯:৩৬
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫ | ৯:৩৬
Link Copied!

হোমনার মানুষ কোন বহিরাগত কে মেনে নেয় না, কোন বহিরাগত হোমনায় এসে নির্বাচনে সুবিধা করতে পারেনি। হোমনার মানুষ অত্যন্ত বিবেক বুদ্ধিসম্পন্ন। তারা সঠিক মানুষ চিনতে ভূল করে না, যোগ্য প্রার্থীকে ভোটের মাধ্যমে বিজয়ী করে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।

এসময় তিনি বলেন, আমি ম্যারাডোনার মতো গোল দিতে এসেছি, আমি ডিফেন্সিভ, রক্ষণাত্মক খেলতে আসি নাই। আমার গোল হলো নির্বাচিত হয়ে সংসদে যাওয়া। আপনাদের কে সাথে নিয়ে হোমনা-তিতাসের উন্নয়ন করাই আমার লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বর্তমানে বিএনপির ৩১ দফা হলো জাতির মুক্তির সনদ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং একটি উন্নত মানবিক রাষ্ট্র গড়া। আমি আপনাদের সন্তান হিসেবে হোমনা-তিতাসের মানুষের সেবা করার জন্য রাজপথে আছি। 

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) বিকেলে  আছাদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ, গনসংযোগ কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

এসময় মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকারসহ, উপজেলা যুবদলের নেতা টুটুল রোহান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ মাইনুদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোখলেছুর রহমান বাবু, যুবদল নেতা মোঃ আরিফুল ইসলাম সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী পঞ্চবটি থেকে শতাধিক মোটরসাইকেলের একটি মিছিল নিয়ে দুপুর ২টার দিকে তার সঙ্গ নিয়ে আসাদপুরে পৌঁছে। সেখানে নেতাকর্মীরা জনগণের হাতে ৩১ দফা রাষ্ট্র মেরামত প্রস্তাবের লিফলেট পৌঁছে দেন, গণসংযোগে অংশ নেন এবং জনসভায় যোগ দেন।

এসময় আছাদপুর ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতকর্মীগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত