লুটপাটকারীদের শাস্তি দিন, প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না: মির্জা ফখরুল « বাংলাখবর প্রতিদিন

লুটপাটকারীদের শাস্তি দিন, প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না: মির্জা ফখরুল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫ | ৩:০৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫ | ৩:০৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অবাংলাদেশের শিল্পকারখানা সচল রাখাকে জরুরি উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লুটপাটকারীদের শাস্তি দিতেই হবে। তবে কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে শ্রমিকদের বেকার করে দেওয়া উচিত নয়। তিনি মনে করেন, অপরাধ দমন এবং কর্মসংস্থান-দুই দিকই সমানভাবে বিবেচনায় রেখে এগোতে হবে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫: অর্থনীতির গণতান্ত্রিকীকরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ীদের অবিশ্বাস করলে অর্থনীতি গতিশীল হওয়া কঠিন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা হলো ব্যবসায়ীদের প্রতি আস্থাহীনতা। ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে হলে বিশ্বাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।

বিজ্ঞাপন

‘ব্যবসায়ীকে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে সে তার ব্যবসা দিয়ে দেশকে কীভাবে এগিয়ে নেবে? এখানে চোর ধরা নয়, বরং আস্থা ফিরিয়ে আনা জরুরি।’

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে যারা ব্যাংক লুট করেছে, অর্থপাচার করেছে, লুটপাট করে দেশ থেকে টাকা নিয়ে গেছে—তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে তাদের শিল্পকারখানা বন্ধ করে দিলে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে। এতে বেকারত্ব আরও বাড়ে। তাই অপরাধীদের শাস্তির পাশাপাশি শিল্পকারখানাগুলো সচল রাখার উপায় বের করতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি হাজারো শ্রমিক কাজ হারিয়েছে। এ পরিস্থিতিতে আমাদের ভাবতে হবে, এই কারখানাগুলোকে কীভাবে পুনরুজ্জীবিত করা যায়, কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর অনেকে ধারণা করেছিল, বাংলাদেশ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু জিয়াউর রহমান দেশকে বটমলেস বাস্কেটের তকমা থেকে বের করে সম্ভাবনার দেশ হিসেবে গড়ে তুলেছিলেন।’

বিজ্ঞাপন

কৃষিখাতের সাফল্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৭১ সালে দেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি, খাদ্য ঘাটতি ছিল ২৮ লাখ মেট্রিক টন। অথচ আজ বাংলাদেশ প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষক, কৃষি বিজ্ঞানী এবং কৃষি খাতের কর্মীদের অবদানেই এটা সম্ভব হয়েছে। স্বাস্থ্য খাতে বড় ধরনের সংস্কার জরুরি। পাশাপাশি শিক্ষাখাতকে যুগোপযোগী করে সাজাতে হবে যেন মানুষের উন্নয়ন নিশ্চিত হয়। শিক্ষা কাঠামোতে বাস্তব পরিবর্তন আনলেই জনগণের উন্নয়ন সম্ভব।’

মির্জা ফখরুল বলেন, শুধু অর্থনৈতিক রোডম্যাপ নয়, রাজনৈতিক রোডম্যাপও স্থিতিশীল হতে হবে। স্থায়িত্ব থাকলেই অর্থনীতি এগোতে পারে।

তিনি জানান, বিএনপি যে ৩১ দফা দিয়েছে, তার মধ্যেই অর্থনৈতিক রিফর্ম থেকে শুরু করে রাজনৈতিক সংস্কারসহ সব ধরনের প্রস্তাব রয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, সামগ্রিকভাবে আমরা চাই একটি নতুন বাংলাদেশ-একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, স্থিতিশীল বাংলাদেশ যেখানে সব মানুষের জীবনমান উন্নত হবে, ভালো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্র সর্বোচ্চ গুরুত্ব পাবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত