‘অবৈধ কামাইয়ে ব্যস্ত’ দুই ছাত্র উপদেষ্টা: শিবির সেক্রেটারি « বাংলাখবর প্রতিদিন

‘অবৈধ কামাইয়ে ব্যস্ত’ দুই ছাত্র উপদেষ্টা: শিবির সেক্রেটারি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ | ১২:১৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ | ১২:১৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের দু’জন ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীদের কল্যাণে কাজ না করে “অবৈধ কামাইয়ে ব্যস্ত থাকার” অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

বুধবার (৩ ডিসেম্বর) সকালেই বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শহীদ মিনার চত্বরে ইসলামী ছাত্রশিবির বগুড়া কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সৎ ও যোগ্য নেতৃত্বই দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ধারাটি জাতীয় সংসদ নির্বাচনে অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, বেকারত্ব দূরীকরণ ও সমৃদ্ধশালী কল্যাণরাষ্ট্র গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, ব্যক্তিত্ব বিকাশ ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের গুরুত্বও গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

নেতা অভিযোগ করেন, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের তরুণ সমাজ বৈশ্বিক প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে। বিশ্ব যখন প্রযুক্তিগত উন্নতির শিখরে, বাংলাদেশে উচ্চশিক্ষিত লাখো তরুণ বেকার হয়ে সমাজের বোঝা হয়ে আছে, অথচ রাষ্ট্র তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করতে পারছে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস (ইফসু)-এর সেক্রেটারি জেনারেল ও বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। তিনি বলেন, বাংলাদেশে সম্পদের অভাব নেই, সমস্যা হলো সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব।

অনুষ্ঠানে অন্যান্য বক্তব্য রাখেন- কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস আ স ম আব্দুল মালেক, শিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার এবং সেক্রেটারি শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত