রাকসুর জিএসকে হত্যার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার « বাংলাখবর প্রতিদিন

রাকসুর জিএসকে হত্যার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ | ৩:৫৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ | ৩:৫৯
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে ‘হত্যার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। ওই ঘটনার দিনই সালাহউদ্দিন আম্মারকে হুমকি দেওয়ার বিষয়টি সামনে আসে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এর আগে ৯ নভেম্বর ‘ড্যাল্টন সৌভত হীরা’ নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক উসকানিমূলক পোস্টে লেখা হয়, ‘১৩ তারিখের মধ্যে কিছু মানুষের পাওনাটুকু যেন বুঝিয়ে দেওয়া হয়। যদি তারা সাহস করে বের হয়- হাদি একজন, সালাহউদ্দিন আম্মার একটা, এনসিপির কয়েকজনসহ আরও অনেকে।’ ওই পোস্টের পর থেকেই সালাহউদ্দিন আম্মারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে ইঙ্গিত করে আসাদুল্লা-হিল-গালিব তার ফেসবুক পোস্টে লেখেন, ‘দয়া করে আমার ক্যাম্পাসের ছেলেটাকে কেউ কিছু করবেন না। ওটা শুধু আমার আর আমার ভাই মোস্তাফিজুর রহমান বাবুর ভাগ।’

পরবর্তী অংশে তিনি আরও লেখেন, ‘ছোটভাই, প্রটেকশন বাড়াও। ৮০ সিসি বাইক নিয়ে একা একা ঘোরাঘুরি করো না। আমি চাই তুমি বেঁচে থাকো, অনেক হিসাব আছে।’

এ পোস্টের মন্তব্য ঘিরে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু মন্তব্য করেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, যেন ওকে বাঁচিয়ে রাখে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সালাহউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই চলবে। হাদীর প্রতিটি ফোঁটা রক্তে বিপ্লবের ইতিহাস লেখা হবে। আল্লাহর জান আল্লাহ নেবে, আমি আটকানোর কে?’

এবিষয়ে রোববার (১৪ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘জুলাইয়ের তিন মাস পর থেকেই কল, মেসেজ ও ই-মেইলের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এক পোস্টে হাদি ভাইয়ের পর আমাকে টার্গেট করা হয়েছে। কিছুটা নিরাপত্তাহীনতা বোধ করছি। তবে আমরা যে পথ বেছে নিয়েছি, সেখানে হুমকি আসবেই। এগুলোকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত