রাজারহাটে নৈশপ্রহরী তপনকে নির্মমভাবে হত্যা করে ৩৫ লক্ষ টাকা লুট « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে নৈশপ্রহরী তপনকে নির্মমভাবে হত্যা করে ৩৫ লক্ষ টাকা লুট

রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ | ৬:১৯
রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ | ৬:১৯
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাটে নৈশপ্রহরীকে নির্মমভাবে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার শান্তিনগর এলাকায় আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির অফিসে এই নৃশংস ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা অফিসের ভিতরে প্রবেশ করে কর্তব্যরত নৈশপ্রহরীকে হত্যা করে অফিসে থাকা নগদ অর্থ প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নেয়। সেই সাথে অফিসে থাকা সিসিটিভি ফুটেজ গ্রহণের মেমোরি কার্ড ও নিয়ে যায়।

নিহত নৈশপ্রহরীর নাম তপন সরকার, বয়স (৫৫)। তিনি উলিপুর উপজেলার উত্তর দলদলিয়া গ্রামের ধীরেন্দ্র নাথ সরকারের ছেলে।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে স্থানীয়রা অফিসের ভেতরে রক্তের চিহ্ন ও নৈশপ্রহরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

নৈশপ্রহরীকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত আসামি গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত